গত ১৬ই নভেম্বর, ২০১৭ তারিখে গ্লোবাল অন্ট্রাপ্রেনিওরশিপ উইক (GEW) ২০১৭, সেলিব্রেটিং প্রোগ্রাম আয়োজন করেছে, তরুন উদ্যোক্তাদের নিয়ে গড়ে ওঠা “ই-ক্লাব“ (অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ)।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, গ্লোবাল অন্ট্রাপ্রেনিওরশিপ নেটওয়ার্ক (GEN Bangladesh) এর বাংলাদেশের সম্মানিত কান্ট্রি ডিরেক্টর জনাব Sohael Chowdhury বলেন, আমাদের দেশে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাব্যবস্থায় উদ্যোক্তা ভিত্তিক শিক্ষাব্যবস্থা চালু করা অত্যন্ত জরুরী। এছাড়া তিনি উপস্থিত তরুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্য উপস্থাপন করেন। তিনি ই-ক্লাব কর্তৃক গ্লোবাল অন্ট্রাপ্রেনিওরশিপ উইক (GEW) ২০১৭ উৎযাপনের উদ্যোগের প্রশংসা করেন এবং উপস্থিত সকল অন্ট্রাপ্রেনিওরদের সাথে মতবিনিময় করেন। তার মূল্যবান বক্তব্যে তিনি স্পষ্ট করে অন্ট্রাপ্রেনিওরশিপ এর প্রয়োজনীয়তা তুলে ধরেছেন এবং দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অন্ট্রাপ্রেনিওরশিপ কে তুলে ধরতে ই-ক্লাবকে প্রয়োজনীয় সহযোগিতা করবেন বলে ঘোষণা দেন । তিনি বাংলাদেশ ও আন্তর্জাতিক পর্যায়ে অন্ট্রাপ্রেনিওরশিপ এর পার্থক্য তুলে ধরার পাশাপাশি আমাদের পারিবারিক, সামাজিক ও কর্পোরেট পর্যায়ে পজিটিভ পরিবর্তনের জন্য আহবান জানিয়েছেন।
শুরুতে অনুষ্ঠানের সঞ্চালক ও ব্যাসিক মার্ট এর ফাউন্ডার জনাব আয়াতুল্লাহ ফয়েজ অনুষ্ঠানের সভাপতি, ও ই-ক্লাবের আহবায়ক জনাব মোঃ শাহরিয়ার খানের অনুমতিক্রমে ই- ক্লাব এর সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরার জন্য রিটজি আউটফিটস এর ফাউন্ডার জনাব আবু রিজভি আল হোসাইনীকে অনুরোধ করেন। জনাব রিজভি ই-ক্লাব এর সংক্ষিপ্ত পরিচিতি ও তার অভিজ্ঞতার পাশাপাশি একজন অন্ট্রাপ্রেনিওরকে ই-ক্লাব এর মত একটি সংগঠনের সাথে থাকার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অনুষ্ঠানে তরুন উদ্যোক্তাদের সফলাতার গল্প উপস্থাপন পর্বে এনেক্স লেদার এর কো- ফাউন্ডার জনাব তোফাজ্জল হোসেন তপু এবং সহজসরল ডট কম এর ফাউন্ডার জনাব রবিউল হাসান চৌধুরী পরিবার ও সমাজের নানা প্রতিকূলতার মাঝেও অন্ট্রাপ্রেনিওর হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করার গল্প শোনান। জনাব তোফাজ্জল হোসেন একটি বেসরকারি ব্যাংক এর চাকরি ছেড়ে দিয়ে এবং জনাব রবিউল হাসান চৌধুরী একজন বিএসসি ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও শুধুমাত্র নিজের লক্ষ্য অর্জনের জন্য কিভাবে কাজ করে যাচ্ছেন তা ব্যাক্ত করেন ।
পরবর্তীতে বাংলাদেশে অন্ট্রাপ্রেনিওরশিপ এর প্রতিকূলতা ও সম্ভবনা নিয়ে মূল্যবান বক্তব্য দেন এস্পেরার বাংলাদেশের ফাউন্ডার জনাব আব্দুল্লাহ সাফি। আব্দুল্লাহ সাফি ই-ক্লাব ও তার প্রতিষ্ঠানকে সাথে নিয়ে একসাথে অন্ট্রাপ্রেনিওরশিপ কে প্রমোট করার ইচ্ছা প্রকাশ করেন। কাজী এন্ড কোম্পানি ও কাজী অর্গানিক ফুড এর ফাউন্ডার জনাব কাজী হাসনাইন আহমেদ অন্ট্রাপ্রেনিওরশিপ এর প্রতিকূলতা ও সম্ভাবনার বক্তব্যের পাশাপাশি অর্গানিক খাবারের চাহিদা তুলে ধরেন এবং নতুন অন্ট্রাপ্রেনিওর এই ব্যবসাতে আসতে চাইলে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।কাজী হাসনাইন আহমেদ আরও বলেন, যে যেই ব্যাবসায় করুক না কেনো প্রত্যেক কে সৎ থাকতে হবে। তিনি বলেন সততাই হচ্ছে সবচেয়ে বড় বিজ্ঞাপন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ব্র্যাক টেকনোলোজির প্রধান জনাব সাইফুল ইসলাম রাজু অন্ট্রাপ্রেনিওরশিপ এর ক্ষেত্রে টেকনোলোজির প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং ই-ক্লাব এর যেকোন উদ্যোগে ব্র্যাক পাশে থাকবে বলে আশ্বাস দেন।
অনুষ্ঠানের সমাপনি বক্তব্যে নেক্সক্রাফট এর ফাউন্ডার ও ই-ক্লাবের আহবায়ক মোঃ শাহরিরয়ার খান তরুন উদ্যোক্তাদের সফলতার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহনে আশাবাদ প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি জনাব সোহেল চৌধুরী কেক কেটে ই-ক্লাব আয়োজিত গ্লোবাল অন্ট্রাপ্রেনিওরশিপ উইক ২০১৭, বাংলাদেশ উৎযাপন করেন।
উক্ত অনুষ্ঠানে ই-ক্লাব মেম্বারদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জনাব তোফাজ্জল হোসেন , সল্ভারটাইজের প্রধান নির্বাহী জনাব এইচ এম ফরহাদ, প্রিমিয়াম ওয়েব কার্টের বাংলাদেশ প্রধান জনাব আরিফুর রহমান জেরিন , মানহা ইম্পেক্স কর্পোরেশন এর সিইও শহিদুল ইসলাম মেহেদি, এস এম কর্পোরেশন এর সিইও জনাব এস এম রিয়াজুল ইসলাম আপন, এ আর ওয়েবহোস্টিং এর নির্বাহী প্রধান আব্দুল মান্নান, খন্দকার অ্যান্ড অ্যাসোসিয়েটস এর জনাব সৈকত ইসলাম রাজিব, সদাইপাতি ডট কম এর জনাব জাফর খান তাপস, ইন্টেরিও টুডিও এর প্রধান নির্বাহী মারুফ লিয়াকাত, ফয়সাল আহমেদ , সাদিয়া ইসলাম, কানন ভুইয়া, আদিল আহসান, মুহাম্মাদ স্বপন প্রমুখ।
অনুষ্ঠানের অনলাইন মিডিয়া নিউজ পার্টনার “বাংলা কাগজ” ও "ই-কমার্স বার্তা " এবং ইভেন্ট পার্টনার “এলিফ্যান্ট কমিউনিকেশান্স”।