ঢাকার হোটেল রিজেন্সির রংধনু হল রুমে গত ৬ই জানুয়ারী ‘২০১৮ তারিখে ই-ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মাদ শাহরিয়ার খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে (অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ) “ই-ক্লাব ” এর আহ্বায়ক কার্যনির্বাহী কমিটির প্রথম সাধারন সভা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে গ্লোবাল এন্ট্র্যাপ্রেনিওরশিপ নেটওয়ার্ক (জেন) বাংলাদেশের এর সাথে ই-ক্লাব“ (অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ) MoU স্বাক্ষরিত হয়। গ্লোবাল এন্ট্র্যাপ্রেনিওরশিপ নেটওয়ার্ক (GEN) বাংলাদেশের এর পক্ষে MoU তে স্বাক্ষর করেন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জনাব সোহায়েল চৌধুরী এবং ই-ক্লাবের পক্ষে স্বাক্ষর করেন ই-ক্লাব প্রেসিডেন্ট জনাব প্রেসিডেন্ট মোহাম্মাদ শাহরিয়ার খান
জনাব সোহায়েল চৌধুরী আশ্বাস দেন ই-ক্লাব ও ই-ক্লাব এর সাথে সম্পৃক্ত উদ্যোক্তাদের জন্য তিনি দেশে ও বিদেশে জেনের মাধ্যমে সব ধরনের সহযোগিতা করবেন।
অনুষ্ঠানের এ পর্যায়ে বিভিন্ন উদ্যোক্তাদের মাঝে আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী যুগ্ম কমিশনার জনাব মাইনুল ইরফান এবং সলিডারিডাড এর হেড অব ফাইনান্স জনাব আব্দুর রউফ। ই-ক্লাবকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে সহযোগিতার আশ্বাস দেন তারা ।
ই-ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মাদ শাহরিয়ার খান ক্লাব এর সকল সন্মানিত সদস্য , কার্যনির্বাহী কমিটি ও উপস্থিত সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ দিয়েছেন ।
তথ্য সুত্র (source)ঃ www.e-commercebarta.com